ইন্দোনেশিয়ায় স্কুলের ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ৩৮
বিশেষ প্রতিবেদকঃ ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৮ জন শিক্ষার্থী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ১০২ জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান…
