সিঙ্গাপুরে কনসার্টে হিমাদ্রিতা পর্ণা
বিনোদন ডেস্কঃ সংগীতের জগতে পরিচিত নাম হিমাদ্রিতা পর্ণা। নিয়মিত গান করছেন, কণ্ঠ দিয়েছেন সিনেমার গানেও। সেই সাথে দেশের টিভি চ্যানেলগুলোর বিভিন্ন সংগীত অনুষ্ঠানেরও প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। এছাড়া প্রায়ই দেশে-বিদেশের নানা কনসার্টে গাইতে দেখা যায় পর্ণাকে। রবিবার সিঙ্গাপুরে দুর্গাপূজায় এক কনসার্টে মঞ্চ মাতিয়েছেন এই গায়িকা। দেশটির শ্রী শ্রীনিবাস পেরুমল মন্দিরে বাংলা ইউনিভার্সেল সোসাইটি, সিঙ্গাপুর…
