নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না

ডেস্ক নিউজঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। এ সংক্রান্ত প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে। গত ৭ ডিসেম্বর…

Read More

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

ডেস্ক নিউজঃ তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তারা। বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশে এ ঘোষণা দেয় সংগঠনটি। নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে আমাদের…

Read More

দীর্ঘ ১৪ বছর পর ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

ডেস্ক নিউজঃ দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ট্রায়াল বা পরীক্ষামূলক ভিত্তিতে এই ফ্লাইটগুলো ৩০ মার্চ পর্যন্ত চলবে। যাত্রী চাহিদা এবং অন্যান্য পরিচালনগত দিক বিবেচনা করে পরবর্তীতে ফ্লাইটের…

Read More

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজঃ বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল সেনাসদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় হাইকমিশনার সামরিক বাহিনীর সক্ষমতা উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এ…

Read More

রেলে বিনা টিকিটে ২ হাজার যাত্রীর থেকে ৪ লাখ টাকা আদায়

ডেস্ক নিউজঃ বাংলাদেশ রেলওয়ে  পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান পরিচালনা করে। মঙ্গলবার এই  অভিযানে মোট ৯৪ জন টিটিই অংশগ্রহণ করেন। এই কার্যক্রমের মাধ্যমে ১ হাজার ৯৪৫ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়। পরে তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা হিসেবে মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা আদায় করা হয়। বুধবার রেলওয়ের ভেরিফাইড পেইজে জানানো হয়েছে,…

Read More

শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত, দুই দিনে সাড়ে ২১ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজঃ রাজধানীর ১০টি গুরুত্বপূর্ণ স্থানে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১০ কর্মদিবসের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং পরিবেশবাদী যুবসংগঠন গ্রিন ভয়েসের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রিন ভয়েস। ক্যাম্পেইনের প্রথম দুই দিনে অতিরিক্ত হর্ন বাজানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮টি যানবাহনের…

Read More

সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল

ডেস্ক নিউজঃ সরকারি যানবাহন কেনার মূল্যসীমা বৃদ্ধি করা হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরকে নতুন নির্ধারিত ঊর্ধ্বসীমার মধ্যে থেকে যানবাহন ক্রয়ের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) জারি করা এক নির্দেশনায় বলা হয়, বাজারে বিভিন্ন কোম্পানির কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার মিনিবাস (এসি ও নন-এসি) ও ট্রাকের বর্তমান দাম বিবেচনায় নিয়ে নতুন…

Read More

বাংলাদেশের প্রতিক্রিয়াকে নিউটনের সূত্রের সঙ্গে তুলনা অর্থ উপদেষ্টার

ডেস্ক নিউজঃ ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ রাখা এবং ভারতে টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত দুটি যথাযথ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এক্ষেত্রে সরকার নিউটনের সূত্রের মত প্রতিক্রিয়া দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যদিও এ ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্কে ‘কোনো প্রভাব ফেলবে না’ বলে মনে…

Read More

গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজঃ বঙ্গোপসাগরের তলদেশে প্লাস্টিকের অস্তিত্ব ও জেলিফিশের অস্বাভাবিক আধিক্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের স্থলভাগের সমপরিমাণ অঞ্চল জলভাগ হলেও এই বিপুল সম্পদ আমরা এখনো পুরোপুরি কাজে লাগাতে পারিনি।  মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেম-সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদন জমা…

Read More

হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ

ডেস্ক নিউজঃ টানা তিন সপ্তাহ ধরে চলা তীব্র শৈত্যপ্রবাহে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড়কাঁপানো ঠান্ডায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে (১ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত) শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় এক লাখ মানুষ সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঠান্ডাজনিত…

Read More