ই/এম বিভাগ-৫-এ দুর্নীতির অভিযোগ: তামজীদ হোসেনের বিরুদ্ধে টেন্ডার, বিল ও কমিশন বাণিজ্যের বিস্ফোরক তথ্য
বিশেষ প্রতিবেদক: গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগ-৫ যেন এখন এক অঘোষিত “দুর্নীতির দুর্গ”। আর সেই দুর্গের কথিত নিয়ন্ত্রক নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজীদ হোসেন—যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ধরেই ক্ষমতার অপব্যবহার, টেন্ডার সিন্ডিকেট, কমিশন বাণিজ্য ও ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের মাধ্যমে কোটি কোটি টাকার লুটপাট চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আওয়ামী…
