হুথিদের সঙ্গে সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের পশ্চিম উপকূল এলাকায় হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান তীব্র লড়াইয়ে সরকারপন্থী বাহিনীর প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন। গত ৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত এই সংঘর্ষগুলোতে আহত হয়েছেন আরও দেড় হাজারের মতো সেনা। ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো…
