বিসিবির ভোটার তালিকায় কারা আছেন, কারা নেই
ক্রীড়া ডেস্ক : ৬ অক্টোবর থেকে ৭ জুন—মাত্র আট মাসের মধ্যে পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৭ জুনের আসন্ন নির্বাচন সামনে রেখে আজ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮৪ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন। নতুন ভোট, তবে প্রক্রিয়া অনেকটা পুরোনোই। আর সে প্রক্রিয়া শুধু গঠনতান্ত্রিকভাবেই…
