ফিফার প্রস্তাব নিয়ে বাংলাদেশের অবস্থান জানালেন বাফুফে সভাপতি
ক্রীড়া ডেস্ক : ফিফার প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানিয়েছেন, প্রকল্পটিতে বাংলাদেশ কোনো আগাম সমর্থন দেয়নি। বরং বাফুফের নির্বাহী কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করার আগেই ফিফা প্রস্তাবটি বাতিল করে দেয়। সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত…
