Repoter

পে-স্কেল ও গ্রেড বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে আজ

ডেস্ক নিউজঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম জাতীয় পে-স্কেল। নানা জটিলতায় দীর্ঘদিন ঝুলে থাকার পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে কমিশনের সভাকক্ষে বসছে গুরুত্বপূর্ণ এক সভা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজকের এই বৈঠক থেকেই আসতে পারে বেতন কাঠামো ও গ্রেড বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড চালু থাকলেও…

Read More

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অস্ত্র ও মাদকদ্রব্য বহন নিষিদ্ধ

ডেস্ক নিউজঃ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৈধ ও অবৈধ যে কোনো ধরনের অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে। এতে ‘নিরাপত্তা নিশ্চিতকরণ’ সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) বিধিমালা, ১৯৭৩…

Read More

বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত

ডেস্ক নিউজঃ শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় একটি বসতঘর উড়ে গেছে। এ ঘটনায় সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই বিস্ফোরণ ঘটে। নিহত সোহান একই এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি…

Read More

আদালতের পরোয়ানায় গ্রেফতার জেলা পর্যায়ের প্রভাবশালী ঠিকাদার

বিশেষ প্রতিবেদকঃ চেক জালিয়াতির মাধ্যমে প্রতারণার অভিযোগে জেলা গণপূর্ত বিভাগের ঠিকাদার জালাল উদ্দীনকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) রাতের দিকে শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগে থেকেই আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া জালাল উদ্দীন বাহারছড়ার বাসিন্দা এবং সালেহ আহমদের ছেলে।…

Read More

ঘুষের অভিযোগ, দুদকের অভিযান, তবুও বহাল সাব-রেজিস্ট্রার

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে জমি নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে গিয়ে বছরের পর বছর ধরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন—এমন অভিযোগ এখন আর নতুন নয়। স্থানীয়দের কাছে বিষয়টি দীর্ঘদিন ধরেই পরিচিত, যেন প্রকাশ্য গোপন কথা। ঘুষ ছাড়া কাজ না হওয়া, দালাল ছাড়া ফাইল নড়াচড়া না করা এবং ইচ্ছাকৃতভাবে হয়রানি—সব মিলিয়ে অফিসটি এখন…

Read More

নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না

ডেস্ক নিউজঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। এ সংক্রান্ত প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে। গত ৭ ডিসেম্বর…

Read More

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

ডেস্ক নিউজঃ তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তারা। বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশে এ ঘোষণা দেয় সংগঠনটি। নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে আমাদের…

Read More

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

আবহাওয়া ডেস্কঃ দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য বেশি। একই সঙ্গে শৈত্যপ্রবাহের আওতায় থাকা জেলার সংখ্যাও কিছুটা কমেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ— রংপুর বিভাগের সব জেলা ও রাজশাহী বিভাগের সব জেলায়…

Read More

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক বাধ্যবাধকতা যুক্ত হলো। মার্কিন সরকারের হালনাগাদ ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে মার্কিন ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা…

Read More

দীর্ঘ ১৪ বছর পর ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

ডেস্ক নিউজঃ দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ট্রায়াল বা পরীক্ষামূলক ভিত্তিতে এই ফ্লাইটগুলো ৩০ মার্চ পর্যন্ত চলবে। যাত্রী চাহিদা এবং অন্যান্য পরিচালনগত দিক বিবেচনা করে পরবর্তীতে ফ্লাইটের…

Read More