Repoter

‘আমরা সবাই বাংলাদেশি, সংখ্যালঘু বলতে কিছু নেই’

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে এই দেশে কোনো সংখ্যালঘু নেই-আমরা সবাই সমানভাবে বাংলাদেশি নাগরিক। হিন্দু-মুসলিম সবাই ভাই-ভাই, এটাই আমাদের প্রথম ও শেষ পরিচয়। বুধবার সন্ধ্যায় কাঁচপুর, সাদিপুর ও বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আজহারুল ইসলাম…

Read More

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ ঘোষণা করল বিদ্যুৎ মন্ত্রণালয়

বিশেষ প্রতিবেদকঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সংকট মোকাবিলায় নতুন একাধিক উদ্যোগ ঘোষণা করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদনে চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার তিনটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। এর…

Read More

ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করলো কলম্বিয়া

বিশেষ প্রতিবেদকঃ গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলের বাধা এবং দুই কলম্বিয়ান কর্মীকে আটকের অভিযোগে কলম্বিয়ায় কর্মরত অবশিষ্ট ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে।  বুধবার (১ অক্টোবর) এ নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। পেত্রো বলেন, ফিলিস্তিনে মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত দুই কলম্বিয়ান নারীকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েলি বাহিনী। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা…

Read More

গাজামুখী এখন মাত্র চারটি নৌযান, বাকিগুলো আটক : ফ্লোটিলা ট্র্যাকার

বিশেষ প্রতিবেদকঃ ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ৪৪টি নৌযান আটক দিয়েছে ইসরায়েল। তবে এখনো চারটি নৌযান যাত্রাপথে আছে বলে মনে করা হচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ট্র্যাকার বরাত দিয়ে বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সামারটাইম-জং’ এবং ‘শিরিন’ নামের নৌযান দু’টি আইনি সহায়তার নৌযান। মিকেনো নামের নৌযান প্রথম ফিলিস্তিনি…

Read More

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে দুই প্লেনের সংঘর্ষ

বিশেষ প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে ডেল্টা এয়ারলাইন্সের দু’টি প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। বুধবার (১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে ডেল্টা এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে, নর্থ ক্যারোলাইনা…

Read More

ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে ৩৬ জনের প্রাণহানি

বিশেষ প্রতিবেদকঃ ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে কমপক্ষে ৩৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪০ মাইল) পূর্বে আরের্তি শহরে বুধবার সকাল ৭টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। তখন একদল ধর্মপ্রাণ মানুষ বার্ষিক…

Read More

৪ অক্টোবর থেকে ২২ দিন মেঘনায় মাছ ধরা বন্ধ

বিশেষ প্রতিবেদকঃ জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামী শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। এ তথ্য ঘোষণার পর ভোলার চরফ্যানে ইলিশের মৎস্যঘাটগুলোতে চলছে সচেতনতামূলক সভা ও সেমিনার।  ভোলার চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার শাহের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন…

Read More

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

বিশেষ প্রতিবেদকঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৩৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ২০২ জনের মৃত্যু হয়েছে। এতে বলা হয়,…

Read More

ভারি বৃষ্টির পূর্বাভাস, সাত জেলায় বন্যার শঙ্কা

আবহাওয়া প্রতিবেদকঃদেশের তিন বিভাগে ভারি বৃষ্টির পাশাপাশি সাত জেলায় বন্যার আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। এতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ কারণে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ…

Read More

ঘূর্ণিঝড় নিয়ে বিশেষ বিজ্ঞপ্তিতে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। ফলে সাগর উত্তাল রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় বিষয়ক ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায়…

Read More