Repoter

জুনে তিন দফা তাপপ্রবাহের শঙ্কা, বৃষ্টিপাত কম হতে পারে

আবহাওয়া ডেস্কঃ চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। একই সঙ্গে মাসজুড়ে দুই-তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। গতকাল সোমবার রাতে প্রকাশিত জুন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর…

Read More

মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল, তা অনুমোদন দেওয়া হয়নি। সরকারি সূত্রে জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি (Valent…

Read More

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন কামরুল ইসলাম

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কামরুল ইসলাম। সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী। ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা কামরুল ইসলামকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে…

Read More

‘তুমি উন্মাদ, সবাই তোমাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ‘উন্মাদ’ আখ্যা দেওয়ার পাশাপাশি বলেন, বর্তমানে সবাই তাকে ঘৃণা করে এবং তার কর্মকাণ্ডের কারণে ইসরায়েলও আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়ছে বলে জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক অভিযান…

Read More

৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে

আবহাওয়া ডেস্কঃ দেশের ৩৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া…

Read More

পল্লী হোসেনের মৃত্যুতে পার্টি চেয়ারম্যান-এর শোক

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় পার্টি মতিঝিল থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার রাত ১২:৩০ মিনিটে ছোট ভাইয়ের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজনৈতিক পরিমণ্ডলে তিনি “পল্লী হোসেন” নামে পরিচিত ছিলেন। দীর্ঘদিন লিভারের জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরদিন সকাল ৮টায় মুজাহিদনগর কেন্দ্রীয়…

Read More

সুন্দরবন প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু

ডেস্ক নিউজঃ সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজননকালীন সুরক্ষা নিশ্চিত করতে আজ সোমবার (১ জুন) থেকে টানা তিন মাসের জন্য বনাঞ্চলটিতে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। বন বিভাগের চাঁদপাই রেঞ্জ ও পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সুন্দরবনে জেলে, বাওয়ালি, মৌয়াল, গোলপাতা সংগ্রহকারীসহ…

Read More

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষের ঢল

ডেস্ক নিউজঃ ঈদুল আজহার ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। কর্মদিবস শুরুর আগে রবিবার (৩১ মে) থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজধানীর কমলাপুর রেলস্টেশন, যাত্রাবাড়ী, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকামুখী যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে মানুষ ঢাকায় ফিরলেও যানবাহন সংকটের…

Read More

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী দুপুর ১২টায় হওয়ার কথা থাকলেও এখন এটি অনুষ্ঠিত হবে সোমবার (১ জুন) বিকেল ৩টায়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে ঈদ উপলক্ষে…

Read More

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল সোয়া নয়টায় প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করে দাফতরিক কার্যক্রম শুরু করেন। দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, সৌজন্য সাক্ষাৎ এবং নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেওয়ার কর্মসূচি নির্ধারিত রয়েছে প্রধানমন্ত্রীর। প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত…

Read More