পেটের পীড়া ও এইচ পাইলোরি: সচেতনতাই প্রতিরোধের চাবিকাঠি
বিশেষ প্রতিবেদকঃ খাওয়ার পর পেট ভারী লাগে, ঢেকুর ওঠে, মাঝেমধ্যে অম্বল বা ব্যথা হয়? এমনটা যদি নিয়মিত হয়, তাহলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া যাবে না। এর পেছনে থাকতে পারে এক অদৃশ্য কিন্তু পরিচিত শত্রু—এইচ. পাইলোরি নামের একধরনের জীবাণু। ১৯৮০ দশকে অস্ট্রেলিয়ান দুই চিকিৎসক ব্যারি মার্শাল ও রবিন ওয়ারেন আবিষ্কার করেন যে, হেলিকোব্যাকটার পাইলোরি (H. pylori) নামের…
