Repoter

ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, শিগগিরই ইন্টারনেট চালুর আশ্বাস

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র অর্থনৈতিক দুরাবস্থার প্রতিবাদে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুল সংখ্যক মানুষের নিহতের ঘটনায় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে। জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও…

Read More

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো পলককে

ডেস্ক নিউজঃ রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় মো. দুর্জয় আহম্মেদ নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আজ সোমবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ…

Read More

সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ডেস্ক নিউজঃ বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সন্ধ্যায় ঢাকায় আস‌ছেন। সোমবার (১২ জানুয়া‌রি) কূট‌নৈ‌তিক সূত্রে জানা গেছে বিমানবন্দ‌রে নতুন রাষ্ট্রদূত‌কে স্বাগত জানা‌বেন মা‌র্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা। কূট‌নৈ‌তিক সূত্রে আরও জানা গেছে, চল‌তি সপ্তা‌হেই পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করবেন ক্রিস্টেনসেন। আগামী দুই দিন পররাষ্ট্রস‌চিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের…

Read More

ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে জাতীয় পার্টির চেয়ারমান জনাব জিএম কাদেরের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে জাতীয় পার্টির চেয়ারমান জনাব জিএম কাদেরের সৌজন্য সাক্ষাৎ । গতকাল রবিবার ১১ ডিসেম্বর, ২০২৬ বিকাল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর মিটিং হলে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়। সে সময় জিএম কাদেরের সাথে ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা মেজর…

Read More

সরকারি উন্নয়নের আড়ালে কমিশন আর সিন্ডিকেট: খুলনা গণপূর্তে গুরুতর অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ খুলনা গণপূর্ত জোনে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আড়ালে দীর্ঘদিন ধরে চলেছে এক অদৃশ্য কিন্তু শক্তিশালী দুর্নীতির চক্র—এমনই অভিযোগ উঠেছে উপসহকারী প্রকৌশলী (এস্টিমেটর) মো: মিজানুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি সরকারি দায়িত্বকে ব্যবহার করে টেন্ডার বাণিজ্য, কমিশন আদায়, নিম্নমানের কাজ অনুমোদন এবং সরকারি অর্থ আত্মসাৎকে নিয়মিত প্রক্রিয়ায় পরিণত করেছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক…

Read More

পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের ভেতরে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবার নতুন করে আলোচনায় এসেছে নির্বাহী প্রকৌশলী সমীরণ মিস্ত্রীর নাম ঘিরে। ব্যক্তিগত জীবনের পরকীয়া সম্পর্কের অভিযোগের মধ্য দিয়েই মূলত আলোচনার কেন্দ্রে আসেন তিনি। কিন্তু অনুসন্ধানে সামনে আসছে আরও গুরুতর বিষয়—রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ। অভিযোগ রয়েছে, গণপূর্ত অধিদপ্তরের…

Read More

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হবে কি না, জানালেন ডিজি

ডেস্ক নিউজঃ প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিসহ নানা অভিযোগে গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন একদল নিয়োগপ্রত্যাশী। তাদের দাবি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুতই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। রবিবার প্রাথমিক…

Read More

বন্ধ করা যাচ্ছে না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আতঙ্কে যাত্রীরা

ডেস্ক নিউজঃ ট্রেনে পাথর ছোড়ার ঘটনা থামছেই না, গত এক বছরে এ ধরনের ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন; সম্প্রতি (গত ৭ জানুয়ারি) কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর লেগে চার যাত্রী আহত হয়েছেন, যা এই সমস্যার পুনরাবৃত্তি প্রমাণ করে এই ঘটনাগুলো প্রায়ই ঘটে, যেখানে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়, ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও আঘাতের…

Read More

নির্বাচনের পর তিন কাজে মনোযোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস, মার্চে জাপান সফর

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি কী করবেন—এ নিয়ে জনমনে নানা প্রশ্নের মধ্যেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে…

Read More

অসম্পন্ন কাজের পূর্ণ বিল: গণপূর্তে নতুন করে আলোচনায় দুর্নীতির অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তর দেশের সরকারি অবকাঠামো উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। কিন্তু এই প্রতিষ্ঠানের ভেতরেই দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ ওঠে আসছে। সাম্প্রতিক সময়ে সেই অভিযোগের কেন্দ্রে উঠে এসেছেন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডার নিয়ন্ত্রণ, বদলি বাণিজ্য এবং ভুয়া বিল–ভাউচারের মাধ্যমে বিপুল সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ ও…

Read More