Repoter

৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃতের সংখ্যা ৫১

ডেস্ক নিউজঃ সাত জেলায় বন্যা ও পাহাড়ধসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে বহু এলাকায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে, কোথাও আবার পাহাড়ধসে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্যে এ দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ইতোমধ্যে ১০ লাখ অতিক্রম…

Read More

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, করলেন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজঃ একদিনের সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বরিশালে পৌঁছান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী,…

Read More

‘টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জানি না’

ডেস্ক নিউজঃ শরীয়তপুরের গোসাইরহাটে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।  এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) দুপুরে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার আওলালপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি…

Read More

কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ছাতা মাথায় রেললাইন পার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি গার্মেন্টস কর্মী ছিলেন। রবিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানিয়েছেন, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সে সময়ে রাকিব মাথায় ছাতা দিয়ে…

Read More

টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য হাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটি মারা যায়। এর আগে শনিবার বিকেল ৩টার দিকে টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয় প্রাণীটি। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা…

Read More

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা

ডেস্ক নিউজঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং…

Read More

করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের করাচিতে অবস্থিত কুলসুম বাই ভ্যালিকা হাসপাতালে চিকিৎসা নেওয়া আরও দুই শিশুর শরীরে এইচআইভি বা এইডস শনাক্ত হয়েছে। এর ফলে হাসপাতালটির সঙ্গে সংশ্লিষ্ট এইচআইভি আক্রান্ত শিশুর মোট সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। গতকাল শনিবার (১১ জুলাই) এ তথ্য প্রকাশ্যে আসে বলে জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শনাক্ত হওয়া শিশুদের একজন…

Read More

টরন্টোতে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার টরন্টো শহরে বন্দুকধারীর হামলায় দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় এ তথ্য জানায়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে…

Read More

রাঙ্গামাটির বন্যাদুর্গতদের যত দিন প্রয়োজন তত দিন ত্রাণ দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেছেন, রাঙ্গামাটির বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দুর্গতদের যত দিন প্রয়োজন, তত দিন ত্রাণ ও খাদ্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তাদের পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন, সরকার তা করবে।  শনিবার (১১ জুলাই) রাতে রাঙ্গামাটির কয়েকটি আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে…

Read More

কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসা পেলেন প্রায় এক হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কাফরুল থানার ১৬ নং ওয়ার্ড এর সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে আব্বাস আলী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ জাতীয়তাবাদী চিকিৎসক দলের সদস্য ডাঃ নিবিড়ের নেতৃত্বে একদল চিকিৎসক ১৬ নং ওয়ার্ডের উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চিকিৎসা সেবা প্রদান করেন।…

Read More