Repoter

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

বাণিজ্য ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮০ পয়েন্টে…

Read More

বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।‎‎রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেন।‎জানা গেছে, ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে আট দিন আমদানি-রপ্তানি…

Read More

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বিশেষ প্রতিবেদকঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভিসাযুক্ত পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ৮ অক্টোবর এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।  আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন…

Read More

সুইস রাষ্ট্রদূতের বাসায় মধ্যাহ্নভোজে বিএনপি নেতারা

বিশেষ প্রতিবেদকঃ ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এই ভোজের আয়োজন করা হয়। বিএনপির প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। বিএনপির প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য…

Read More

‘নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই’

বিশেষ প্রতিবেদকঃ নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, যারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছে, তারা মূলত বোকার…

Read More

দল-মত-ধর্ম-দর্শন যার যার, বাংলাদেশ সবার: বাবলু

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দৌলতপুরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার…

Read More

পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে : নবীউল্লাহ নবী

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, বিএনপি এখন আগের যে কোনো সময়ের চেয়ে একাতাবদ্ধ ও শক্তিশালী। বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল। দেশের জনগণও ভোট উৎসবের জন্য এখন মুখিয়ে আছে। কিন্তু কোনো কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে আটকানো…

Read More

বিএনপি সেই কাজই করবে, যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয় : মির্জা ফখরুল

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার একটি অনুরোধ—চলুন আমরা আজ এক বিষয়ে ঐক্যবদ্ধ হই, আর তা হলো বাংলাদেশ।’ শনিবার ম্যানহাটনের নিউইয়র্ক মেরিয়ট মার্কুইস (১৫৩৫ ব্রডওয়ে)-এ অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানের একটি সেশনে বক্তব্যে তিনি এ…

Read More

দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়: শারমীন এস মুরশিদ

বিশেষ প্রতিবেদকঃ দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। শারমীন এস মুরশিদ বলেন, ‘দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদযাপিত হয় সেজন্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সব অধিদপ্তর ও…

Read More

২১ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে : সিইসি

বিশেষ প্রতিবেদকঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ২১ লাখ মৃত ভোটারদের বাদ ও নারী ভোটারের অতিরিক্ত সংখ্যা কমিয়ে আনা হয়েছে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন…

Read More