লামায় পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ডুবে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজ সোহানের পরিবারকে জানানো হয়েছে। লামা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চলমান রেখেছে। ঢাকা থেকে লামায় বেড়াতে এসে  মাতামুহুরী নদীর সাদা পাহাড়ের হোয়াইট পিক স্টেশন রিসোর্টে উঠেন দুই বন্ধু সোহান ও শাকিল। বৃহস্পতিবার দুপুরে রিসোর্টের পাশ দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে পানির স্রোতে সোহান ভেসে যান। তার বন্ধু শাকিলের চিৎকারে স্থানীয়রা দ্রুত লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস টিম এসে উদ্ধার অভিযান চালায়।

সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পর্যন্ত নিখোঁজ সোহানের সন্ধান এখনো পাওয়া যায়নি।

নিখোঁজ পর্যটক সোহান ঢাকার মিরপুর ইউসিবি চত্ত্বরের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *