চার প্রশ্নমালায় জনমত নিচ্ছে জাতীয় বেতন কমিশন

বিশেষ প্রতিবেদকঃ কার্যকর ও ন্যায়সঙ্গত বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন বা পে কমিশন অনলাইনে মতামত গ্রহণ শুরু করেছে। এ উদ্দেশ্যে চারটি ক্যাটাগরিতে চারটি প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে। 

বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে। 

সরকারি চাকরিজীবী, সাধারণ নাগরিক, সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতির সদস্যরা সংশ্লিষ্ট প্রশ্নমালায় অংশগ্রহণ করতে পারবেন। 

১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই প্রশ্নমালাগুলো কমিশনের ওয়েবসাইটে (paycommission2025.gov.bd) পাওয়া যাবে। 

অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সাঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে এসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন।

সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে গত ২৭ জুলাই ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে ছয় মাসের মধ্যে সুপারিশের প্রতিবেদন জমা দিতে বলা হয়।

ওই কমিশন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *