স্বচ্ছ লটারির মাধ্যমে ঢাকায় ওএমএস ডিলার নিয়োগ

বাণিজ্য ডেস্কঃ ঢাকা মহানগরীর দুটি সিটি করপোরেশনের আওতায় ২৮৭টি ওএমএস বিক্রয়কেন্দ্রের জন্য ডিলার নিয়োগ করা হয়েছে।

সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সহস্রাধিক আবেদনকারীর উপস্থিতিতে স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হয়।

নিয়োগ কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী লটারির কার্যক্রম পরিচালনা করেন। 

এ সময় কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। লটারিতে নির্বাচিতদের চূড়ান্তভাবে ওএমএস ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হবে।

খাদ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এর আগে দুই হাজার ৯০৫টি ফরম বিক্রি হলেও জমা পড়ে দুই হাজার ৫৪২টি আবেদন। যাচাই-বাছাই শেষে বৈধ আবেদন পাওয়া যায় এক হাজার ৭৫৬টি। সেখান থেকেই লটারির মাধ্যমে ২৮৭ জনকে চূড়ান্তভাবে ডিলার হিসেবে মনোনীত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *