দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান

বাণিজ্য ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতীতের ধারাবাহিকতায় অষ্টমী পূজার দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

বাজুসের এই ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *