আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী মোতায়ানের পর যে কোন হামলা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করছে ইরান।কৌশলগত এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে এক হাজার অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে দেশটির সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির বরাত দিয়ে তাসনিম নিউজের এজিন্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির জারি করা আদেশের অধীনে নতুন ড্রোনগুলো সেনাবাহিনীর চারটি শাখার অপারেশনাল ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ড্রোনগুলি তৈরি করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিয়ত সামরিক অভিযানের হুমকি এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতা থেকে এই ড্রোনগুলো ইরানেই উৎপাদন করা হয়েছে। এতে কাজ করেছেন সামরিক বাহিনীর সদস্য, বিজ্ঞানী ও 'উদ্ভাবক'।
মেজর জেনারেল হাতামি বলেছেন, ভবিষ্যতের হুমকির আলোকে কৌশলগত সুবিধা বজায় রাখা এবং বৃদ্ধি করা সেনাবাহিনী আগাম পরিকল্পনা হিসেবে ড্রোনগুলো মজুদ করা হচ্ছে। এসব ড্রোন ধ্বংসাত্মক, আক্রমণাত্মক, পুনর্বিবেচনা এবং ইলেকট্রনিক যুদ্ধ বিভাগে ডিজাইন করা হয়েছে। যা স্থল, সমুদ্র এবং আকাশজুড়ে নির্দিষ্ট স্থির এবং মোবাইল লক্ষ্যবস্তু হামলা করার সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা