
ডেস্ক নিউজঃ চলতি বছর ১২০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ইতালি। সোমবার (৩ নভেম্বর) ঢাকাস্থ ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, গত ৩১ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ ৪ জন বাংলাদেশি নাগরিককে ইতালি থেকে ফিরিয়ে আনে। এদের ইতালি থাকার অনুমতি ছিল না। এদের মধ্যে ২ জন মাত্র এক মাস আগে ভিসা ছাড়াই লিবিয়া থেকে এসেছিলেন।
দূতাবাস আরও জানায়, সঠিক ভিসা ছাড়া অথবা জাল ভিসা নিয়ে পাচারকারী ও দালালদের ইতালিতে প্রবেশের জন্য অর্থ দেওয়া অবৈধ এবং এর ফলে তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা