বিনোদন ডেস্ক : চোখেমুখে ক্লান্তি, ঝরেছে অনেকটা ওজন, মাথা ঢাকা টুপিতে, ম্লান মুখ— সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে সালমান খানকে এমন লুকে দেখে চিন্তায় পড়ে গিয়েছিলেন অনেকেই। এতে করে ভক্তদের মনে প্রশ্ন জাগছিল যে, সালমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কিনা। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। অবশেষে সেই জল্পনার জবাব দিলেন অভিনেতা। প্রশ্নের জবাব নিজেই দিলেন 'ভাইজান' নিজেই।
সালমান জানান, ইচ্ছাকৃতভাবেই ১৬ কেজি ওজন কমিয়েছেন তিনি। এটি তার পরিকল্পিত ফিটনেস সফরেরই অংশ, তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভাই সোহেল খানের সঙ্গে কথোপকথনের সময়েই নিজের ফিটনেস নিয়ে খোলাখুলি কথা বলেন সালমান।
তিনি জানান, নিয়মিত শারীরচর্চা করছেন এবং ওজন কমিয়েছেন। জবাবে সোহেল জানান, তিনিও ১২ কেজি ওজন ঝরিয়েছেন। তখনই সালমান বলেন, আমি ১৬ কেজি ওজন কমিয়েছি। এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন, সাম্প্রতিক শারীরিক পরিবর্তন তার দীর্ঘদিনের পরিশ্রমের ফল। এতে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভালোর জন্যই ওজন কমিয়েছেন তিনি।
সালমান আরও জানান, সামনে একাধিক কাজ রয়েছে। সেই কারণেই তিনি এখনো ওজন কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরও বেশ কিছুটা ওজন কমাতে চান তিনি।
সম্প্রতি মুম্বাইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র দফতরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান। সেখানে সংস্থার নতুন ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’-এর উদ্বোধন করেন তিনি। তবে অনুষ্ঠান শেষে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরেই শুরু হয়েছে জল্পনা। কেউ কেউ সালমানকে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এ কী অবস্থা নব্বই দশকের সুদর্শন নায়কের? কী হয়েছে তার?
সালমান নিজের কায়দাতেই এসব উদ্বেগের জবাব দিয়েছেন। গভীর রাতে নিজের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন সালমান। সেই ছবির মাধ্যমে অনুরাগীদের আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন তিনি। এবার বিশদে জানালেন, কেন তার ওজন কমেছে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা