
বিনোদন ডেস্কঃ মিস আর্থ ২০২০ মেঘনা আলম ফেসবুক পোস্টে জানিয়েছেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে জিজ্ঞাসাবাদের সময় বলেছিল, বাংলাদেশকে বিশ্বে একমাত্র সাকিব আল হাসান ব্র্যান্ডিং করছেন। দুই দিনের জিজ্ঞাসাবাদে ডিবি তাকে প্রশ্ন করেছিল, মিস বাংলাদেশ অর্গানাইজেশন কী করে এবং কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম ও এম্বাসিগুলোর সঙ্গে যোগাযোগ রাখে।
মেঘনা আলমের ব্যাখ্যা, “৮ বছর বয়স থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ এবং বিদেশ ভ্রমণের অভিজ্ঞতায় বুঝেছি, বিশ্ববাসী বাংলাদেশকে চিনে না বা শুধু দারিদ্র্য, বন্যা, ধর্মীয় সন্ত্রাসবাদ, পিছিয়ে পড়া দেশ হিসেবে দেখে। আমাদের সংস্কৃতি, ফ্যাশন, গ্ল্যামার, সৌন্দর্য, খাদ্য, সম্প্রীতি ও মানুষদের বহুভাষিকতা ও উদ্যোক্তা মান তুলে ধরাই আমার কাজ। আমি ‘Alter-diplomacy’ SDG-সমন্বিত নারী নেতৃত্বের প্ল্যাটফর্ম চালাই।”
মেঘনা বলেন, ডিবি মন্তব্য করেছিল, “এ সব অর্থহীন, কারণ একমাত্র সাকিব আল হাসান বিশ্বে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে। পুরো দুনিয়া ওকে চেনে, এটাই যথেষ্ট।” মেঘনা নিজের প্রতিক্রিয়ায় বলেন, “আমেরিকাকে যদি বলা হয় ‘তোমাদের সিলিকন ভ্যালির দরকার নেই, তোমাদের বিয়ন্সে আছে’, ফ্রান্সকে বলা হয় ‘তোমাদের ডিপ্লোমেসি লাগবে না, এমবাপ্পে তো আছেই’, তা কেমন শোনাবে?”
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা