
নিজস্ব প্রতিবেদকঃ বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক হওয়া শিক্ষকরা রবিবার রাত ৮টার পর ছেড়ে দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
দুপুর ২টার দিকে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে এবং লাঠিচার্জ চালায়। এরপর আন্দোলনরত শিক্ষকরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। তবে পরে কিছু শিক্ষক আবার প্রেস ক্লাব এলাকায় অবস্থান নেন, অন্যরা শহীদ মিনারে অবস্থান নেন।
এ সময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রজ্ঞাপন ছাড়া শ্রেণিকক্ষ পরিচালনা না করার ঘোষণা দেন। তবে আন্দোলনের পদ্ধতি নিয়ে শিক্ষক সমাজের মধ্যে মতবৈষম্য দেখা দেয়। একপক্ষ শহীদ মিনার থেকে সচিবালয় পর্যন্ত লংমার্চের দাবি করলে, অন্যরা প্রেস ক্লাবের সামনে অবস্থান ধরে রাখেন।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা