আন্তর্জাতিক ডেস্ক : দফা যুদ্ধবিরতির মধ্যেও চলমান উত্তেজনার জেরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। এ সময় তারা সাম্প্রতিক আঞ্চলিক ও কূটনৈতিক ঘটনাবলী নিয়ে কথা বলেছেন।
রবিবার (২৬ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ছাড়াও যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন নেতারা। সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ শেষ করতে ও উত্তেজনা কমাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বশেষ প্রচেষ্টা ও কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান।
অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পৃথকভাবে টোলিফোনে কথা বলেছেন। এসময় কায়রোর পক্ষ থেকে যুদ্ধবিরতি অব্যাহত রাখা নিশ্চিত করতে কূটনৈতিক পথের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বদর আবদেলাত্তি।
এদিকে ওমান সফর শেষে আবারও পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার প্রেক্ষাপটে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা তৎপরতা চলছে।
সূত্র: আলজাজিরা।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা