ইসলামিক ডেস্কঃ বাংলাদেশের আকাশে আজ বুধবার (২২ অক্টোবর) ১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শুক্রবার (২৪ অক্টোবর) থেকে নতুন হিজরি মাস জমাদিউল আউয়াল গণনা শুরু হবে।
বুধবার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও আঞ্চলিক কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া চাঁদ দেখার প্রতিবেদন পর্যালোচনা করে চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আসাদুল হক
ওয়াকফ প্রশাসক মো. নূর-ই-আলম
প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর
ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হক
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুব উল্লাহ মজুমদার
চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি
ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম
স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান
বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক নাজিম উদ্দিন
চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ ফারুক
আদমপুরা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন
জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল আব্দুল গাফফার
সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা