
ক্রীড়া ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পুরো প্রস্তুত ছিল বাংলাদেশ। দলও ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে খেলার দাবি করেছিল বাংলাদেশ। সেই দাবি প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।
গ্রুপ ‘সি’তে বাংলাদেশের জায়গায় স্থানান্তরিত হয়েছে স্কটল্যান্ড। এই গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে খেলবে তারা। শনিবার (৭ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্কটিশরা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে দলটির স্পিনার মার্ক ওয়াট। তিনি বলেন, ‘প্রথমত বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমরা খুবই সমব্যথী। কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি আমাদের এখানে (আগে থেকেই) থাকা উচিত ছিল।’
স্কটল্যান্ড যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বলে উল্লেখ করেন মার্ক ওয়াট। তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস আছে যে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকেও হারাতে পারি। ফলে এই টুর্নামেন্টের আমন্ত্রণ পাওয়া নিয়ে আর কোনো দ্বিতীয় অনুমানের সুযোগ নেই। আমরা পুরোপুরি প্রস্তুত।’
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা