
ডেস্ক নিউজ : পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টার চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, স্কুলে শরিফুল ইসলাম নামের একজন খন্ডকালীন নৈশপ্রহরী রয়েছে। তার দায়িত্বে থাকারই কথা।
উপজেলা আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জানালার গ্রিল কেটে ল্যাপটপগুলো চুরি করা হয়েছে। সিসি ক্যামেরা থাকলেও, সেটি চোর উপরের দিকে তুলে দিয়ে চুরি সংঘটিত করেছে। চেয়ারের উপর চোরের পায়ের ছাপ রয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
চাটমোহর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা