
নিজস্ব প্রতিবেদকঃ পল্লবী ও রূপনগর এলাকায় স্কুল শিক্ষার্থীদের জন্য এক ভিন্নধর্মী কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আবারও আলোচনায় আসলেন জনপ্রিয় জননেতা আমিনুল হক। এলাকার ২২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়, আর অনুষ্ঠান ঘিরে পুরো এলাকা যেন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। স্থানীয়দের মতে, এভাবে বড় পরিসরে শিক্ষামূলক কুইজ আগে কেউ আয়োজন করেছে বলে তাদের জানা নেই। এজন্যই আমিনুল হকের উদ্যোগটিকে তারা দেখছেন তরুণ প্রজন্মকে উৎসাহিত করার এক অনন্য ও প্রশংসনীয় প্রচেষ্টা হিসেবে।
এলাকাবাসীর ভাষায়— আমিনুল হক যখন কোনো কাজ হাতে নেন, তাতে থাকে নতুনত্ব আর পরিকল্পনার ছাপ। এই কুইজ প্রতিযোগিতাও শিক্ষার্থীদের জ্ঞান বাড়ানোর পাশাপাশি এলাকায় একটি ইতিবাচক, শিক্ষামুখী পরিবেশ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সবাই। প্রায় প্রতিদিনই পল্লবী ও রূপনগরের মানুষের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে তিনি যে মানবিক নেতৃত্বের উদাহরণ তৈরি করছেন, এটিও তারই ধারাবাহিকতা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমিনুল হক ভাই থাকলে এলাকায় সবসময়ই উন্নয়ন আর ভালো উদ্যোগের ছোঁয়া পাওয়া যায়। নতুন চিন্তা আর নতুন কাজ— এটাই তাঁর আলাদা পরিচয়।”
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা