নিজস্ব প্রতিবেদকঃ বিদায় নিচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম। আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) তার শেষ কর্মদিবস। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি চুক্তিভিত্তিক সচিব হিসেবে থাকার জন্য চেষ্টা-তদবির করেও ব্যর্থ হয়েছেন। এখন তাই আলোচনা চলছে– এই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর পরবর্তী সচিব কে হচ্ছেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্ভাব্য সচিব হিসেবে একাধিক কর্মকর্তার নাম শোনা যাচ্ছে। আলোচনায় আছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ও ঢাকার সাবেক বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর নাম। এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান সচিব আব্দুর রহমান তরফদার এবং গণপূর্তের প্রশাসন অনুবিভাগ-২-এর অতিরিক্ত সচিব সারোয়ার আলমের নামও আছে আলোচনায়। এর মধ্যে এগিয়ে আছেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বর্তমান সচিব মো. নজরুল ইসলাম গত বছরের ২৭ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদান করেন। জামায়াতপন্থী এই আমলার চাকরির মেয়াদ চলতি মাসে শেষ হচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতো প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করেন বর্তমান এই সচিব।
আইসিটি বিভাগের সচিব হলেন মামুনুর রশীদ ভূঞাআইসিটি বিভাগের সচিব হলেন মামুনুর রশীদ ভূঞা
নজরুল ইসলাম এর আগে গত বছরের ৬ জানুয়ারি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১১ ব্যাচের এই কর্মকর্তা আওয়ামী লীগের সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীর সঙ্গে কাজ করেছেন। হাসিনা গাজী নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মেয়র থাকাকালে নজরুল ইসলাম সেখানে প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।
পূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন জমির নিষ্কণ্টক তালিকা করে সেখান থেকে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে মো. নজরুল ইসলামের বিরুদ্ধে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা