
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে ওভারপাসের নিচে পড়ে মোহর উদ্দিন মিয়া নামে এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় যুবক সাজ্জাদ হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এসময় নিচে থাকা রিকশাচালক মোহর উদ্দিন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাক সরানোর কাজ করছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা