
নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বৃহস্পতিবার এনবিআরের এক চিঠিতে তাঁর বরখাস্তের বিষয়টি জানানো হয়।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-১ শাখা থেকে ১৪ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর জেলা কার্যালয় থেকে শামীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এরপর সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এনবিআর। বরখাস্তের কার্যকারিতা গ্রেপ্তারের দিন অর্থাৎ ৭ অক্টোবর থেকে গণ্য হবে।
এই সময়ে তিনি সরকারি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। প্রজ্ঞাপনটি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, এনবিআর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা