
নিজস্ব প্রতিবেদকঃ বিভিন্ন প্রকল্পে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও প্রাক্কলন ফাঁসের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান শুরু করে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানিয়েছেন, গণপূর্ত অধিদপ্তরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও প্রাক্কলন ফাঁসের অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতেই দুদকের বিশেষ দল অভিযান চালাচ্ছে।
এদিকে, পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় দুর্নীতি ও হয়রানির অভিযোগে পৃথক একটি অভিযান পরিচালনা করছে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়।
এছাড়া, দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিস ও বিরামপুর উপজেলা সেটেলমেন্ট অফিসেও অভিযান চলছে। সেখানে খতিয়ান সংশোধন, অনলাইনে এন্ট্রিকরণ ও পর্চা-নকশা প্রদানের ক্ষেত্রে ঘুষ দাবিসহ নানা অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা