চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জুয়েল রানা এবং ভাড়াটিয়া ববিতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড হবে।
রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও ফাটাপাড়া মালবাগডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে (বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুরের বাসিন্দা) জুয়েল রানা (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার ভাড়াটিয়া মুকুল রানার স্ত্রী ববিতা খাতুন (৩১)। রায় ঘোষণার সময় ববিতা আদালতে উপস্থিত ছিলেন, তবে জুয়েল পলাতক রয়েছেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ময়েজ উদ্দিন জানান, ২০২৩ সালের ১৪ অক্টোবর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ববিতার ভাড়াবাড়ি ও জুয়েলের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম ও ২০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করেন।
পরবর্তী তদন্ত শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার ১৫ নভেম্বর একই বছরের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা