ডেস্ক নিউজঃ চট্টগ্রামের গ্যাস দুর্ঘটনায় ওই ফ্ল্যাটের মালিক সাখাওয়াত হোসেন (৪৭) মারা গেছেন। এ নিয়ে গ্যাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।
বুধবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, সাখাওয়াত হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালী ও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
প্রসঙ্গত, গত সোমবার ভোর সাড়ে ৪টায় চট্টগ্রামের হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। গ্যাস বিস্ফোরণের পর আগুন লেগে নয়জন দগ্ধ হয়। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজন মারা গেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা