আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকায় আজ বুধবার সকালটা ছিল ঝলমলে রোদে ভরা। আগের দিনের মতো কুয়াশা না থাকলেও হালকা হিমেল বাতাসে অনুভূত হয়েছে শীতের আমেজ।
এক দিনের ব্যবধানে সকালে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ একই সময়ে তা নেমে আসে ১৯ দশমিক ৮ ডিগ্রিতে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৭টায় প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ১৮ মিনিটে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা